ঢাকাWednesday , 3 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন ছাড়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়া হয়েছে।
বুধবার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়েছে।
এমপিওর ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতা তুলতে পারবেন।