ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার চুক্তি থেকে বাদ পড়লেন এভিন লুইস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে এবার বাদ পড়লেন আক্রমণাত্মক ব্যাটসম্যান এভিন লুইস। সোমবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী সদস্যেদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সে তালিকায় নেই লুইসের নাম।
এর আগে বোর্ডের সঙ্গে নানামুখী দ্বন্দ্বের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং সুনিল নারিনের মতো বড় খেলোয়াড়রা। এবার ২০১৮-১৯ মৌসুমের জন্য তাদের সঙ্গে যুক্ত হলেন লুইস ।
অভিষেকের পর থেকেই ক্যারিবীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লুইস। চলতি বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দল মারকুটে এ ব্যাটসম্যানকে নেয়। টি-টোয়েন্টিতে যার স্ট্রাইকরেট ১৫৭.৪৪।
তবে বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলো লুইসের গুরুত্ব থাকলেও তাকে গুরুত্ব দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। ফলে জাতীয় দল রেখে এবার গেইল-ব্রাভো-পোলার্ডদের মতো টি-টোয়েন্টি লিগের পিছনে ছুঁটতে পারেন লুইসও।
বোর্ডের নতুন তালিকায় সব ফরম্যাটের চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার, ব্যাটসম্যান শাই হোপ, পেসার কেমার রোচ এবং আলজেরি জোসেফ। লাল বলের চুক্তিতে আটজন খেলোয়াড় রয়েছেন। আর সাদা বলে চুক্তি ধরে রেখেছেন কেবল কার্লোস ব্রেথওয়েট, অ্যাশলে নার্স ও রভম্যান পাওয়েল।