ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের বৃত্তি পেলেন ৪৭৪ শিক্ষার্থী

Link Copied!

নিজস্ব প্রতিবেক : চায়না টিভিইটি স্কলারশিপ-২০১৮ এর আওতায় এ বছর ৪৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে চীন সরকার। এ বৃত্তি নিয়ে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ও সমমানের কোর্সে অংশ নেবেন শিক্ষার্থীরা।
২০১৭ সালে ‘চায়না স্কলারশিপ প্রোগ্রাম’ এর আওতায় ৩০৮ জন শিক্ষার্থী চীনে যায়। এই প্রথম সংগঠিতভাবে বাছাই করে কারিগরি শিক্ষার্থীদের বৃহৎ সংখ্যায় বিদেশ পাঠানো হচ্ছে।
সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে বৃত্তিপ্রাপ্তদের হাতে ভিসাসহ পাসপোর্ট তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষাকে ভিত্তি হিসেবে নিতে হবে। শিক্ষা হওয়া উচিৎ দক্ষতানির্ভর। কারণ, দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে বেকারত্বের যন্ত্রণা মোকাবিলা করতে হবে। দক্ষতানির্ভর কারিগরি শিক্ষাই কেবল দেশকে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্ত করতে পারে।
তিনি বলেন, কারিগরি শিক্ষা যুগোপযোগী করা হচ্ছে। শিল্পমালিক ও বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। ইন্ডস্ট্রি-ইনস্টিটিউশন লিংকেজসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানার মালিক ও উদ্যোক্তাদের আমরা সম্পৃক্ত করেছি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ।