ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী বছর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। এবার প্রেমিকা টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। আগামী বছর তারা গাঁটছড়া বাঁধবেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
অঙ্কুশের এক বন্ধুর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, অঙ্কুশ-ঐন্দ্রিলা আগামী বছরের ২০ ফেব্রুয়ারি বিয়ে রেজিস্ট্রি করার পরিকল্পনা করেছেন। তাদের সম্পর্ক নিয়ে যে জল্পনা-কল্পনা হয়েছে এর মাধ্যমে তার অবসান ঘটবে। আনুষ্ঠানিকভাবে তারা মিস্টার অ্যান্ড মিসেস হতে যাচ্ছেন।
কিছুদিন আগে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল- ‘২০১৯ সালের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।’ যদিও এমন খবর প্রকাশ হওয়ার পর অঙ্কুশ তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় অনেকটা মজা করেই লিখেছিলেন, ‘আহা! মাকে গিয়ে জানাই খবরটা… কি যে খুশি হবেন।’ আরেক টুইট বার্তায় অঙ্কুশ লিখেছিলেন, ‘নিজের টুপি পরে যেদিন পোস্ট দিবি সেদিন বড় বড় ক্যাপশন দিস… চোর…।’
মজার ছলেই তখন বিয়ের খবর নাকচ করে দিয়েছিলেন অঙ্কুশ। তবে ঐন্দ্রিলার সঙ্গে তার সখ্যতা নিয়ে কোনোদিন লুকোছাপা করেননি এই নায়ক। ঐন্দ্রিলার সিরিয়ালের শুটিং ফ্লোরেও দেখা যায় তাকে। তা ছাড়া ঐন্দ্রিলার জন্মদিনেও দেখা গেছে এই অভিনেতাকে।
অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।