ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অঙ্কুশ আমায় রোজ না দেখে থাকতে পারে না

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘আমি তো এই মাত্র শুনলাম। তবে অঙ্কুশ আমায় রোজ না দেখে থাকতে পারে না। আমি আর ও একসঙ্গে থাকি।’ এভাবেই কথাগুলো বলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
পরিচালক বাবা যাদব নির্মাণ করছেন ‘ভিলেন’ সিনেমা। অনেকটা বিরতির পর এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অঙ্কুশ হাজরা। আর তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে।
এদিকে টলিউডে নাকি গুঞ্জন উঠেছে, অঙ্কুশ তার প্রেমিকা ঐন্দ্রিলাকে বাদ দিয়ে মিমির দিকে ঝুঁকেছেন। ‘ভিলেন’ সিনেমার প্রমোশনের জন্যই কি এমন গুঞ্জন চাউর হয়েছে? অঙ্কুশকে এমন প্রশ্ন করা হলে, মুখের কথা কেড়ে নিয়ে মজা করেই এমন জবাব দেন মিমি।
সিনেমাটিতে অঙ্কুশের কাজের মূল্যায়ন করতে বলা হলে মিমি চক্রবর্তী বলেন, ‘এই সিনেমার জন্য অঙ্কুশ প্রচুর খেটেছে। সিনেমাটি আপনারা দেখলেই তা বুঝতে পারবেন।’
সিনেমাটিতে হিরো এবং ভিলেন দুটি চরিত্রেই দেখা যাবে অঙ্কুশকে। তবে ক্রাইম থ্রিলার বলে এখনই সিনেমাটির গল্প বলতে নারাজ ‘ভিলেন’ সিনেমা টিম। তবে পরিচালক বাবা যাদব বলেন, ‘এটুকু বলতে পারি, সিনেমাটির গল্প কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে।’