ঢাকাTuesday , 2 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর পর পাকিস্তান টেস্ট দলে হাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দলে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ হাফিজ। দুই বছর পর টেস্ট দলে ফিরলেন এই অলরাউন্ডার।
দুই টেস্টের এই সিরিজের জন্য আগেই ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার হাফিজের অন্তর্ভুক্তিতে দলের সদস্য বেড়ে হলো ১৮ জন।
হাফিজের দলে ফেরার সংবাদটা চমক হয়েই এসেছে। ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডার তার ৫০ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০১৬ সালের আগস্টে।
গত সপ্তাহে শেষ হওয়া এশিয়া কাপের পাকিস্তান দলে উপেক্ষিত ছিলেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, প্রধান নির্বাচক ইনজামাম-উল হক নাকি হাফিজকে এশিয়া কাপের দলে রাখতে চেয়েছিলেন। কিন্তু কোচ মিকি আর্থার হাফিজকে দলে রাখার বিপক্ষে ছিলেন।
ইনজামের নির্বাচক কমিটিই সোমবার হাফিজকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে। এদিনই তার দুবাই উড়াল দেওয়ার কথা। আগামী ৭ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।