ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের জোড়া গোল, জিতল পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ান কাপে টানা অষ্টম জয় তুলে নিল পিএসজি। দারুণ ছন্দে থাকা দলটি শনিবার রাতে হারিয়েছে নিসকে। ৩-০ গোলে জয় পেয়েছে নেইমার-কাভানিদের দলটি।
দলের জয়ে সবথেকে বড় অবদান নেইমারের। ব্রাজিলের এ সুপারস্টার জোড়া গোলের দেখা পেয়েছেন। অপর গোলটি করেন ক্রিস্টোফার এনকুনকু। অষ্টম জয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল পিএসজি। আট জয়ে পিএসজির পয়েন্ট ২৪। দুইয়ে থাকা সেইন্ট এটিন্টের পয়েন্ট ১৫।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত পিএসজি। ডি মারিয়ার শট বারে লেগে না ফিরলে ১১ মিনিটে লিড পেত সফরকারীরা। তবে তাদেরকে বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি নেইমার। ২২ মিনিটে নিজের প্রথম গোলটি করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা নেইমার।
৪৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এনকুনকু। এমবাপের শট থেকে ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করেন এনকুনকু। গোল হজমের কিছুক্ষণ পরই দশ জনের দলে পরিণত হয় নিস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলিয়ান কপ্রিয়েন্স।
পরের কাজগুলো আরও সহজ হয়ে যায় পিএসজির জন্য। আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। কিন্তু কড়া রক্ষণে গোল পায়নি সহজেই। ম্যাচের শেষ মুহূর্তে এমবাপের বাড়ানো পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। তাতেই ৩-০ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির।
ম্যাচ শেষে নেইমার বলেছেন,‘এটা গুরুত্বপূর্ণ জয় ছিল। আমরা ভালো ফুটবল খেলে জিতেছি। সবাই দারুণ ফর্মে আছে এবং ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরছি।’ ‘আমি আমার পারফরম্যান্স নিয়ে খুশি। আমি এখন ফর্মে আছি। আজ গোল করে ভালো লাগছে।’- নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন নেইমার।