ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইনা রূপে হাজির হলেন শ্রদ্ধা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বায়োপিকে অভিনয় করছেন তিনি। এর জন্য কঠোর প্রস্তুতিও করেছেন এ অভিনেত্রী। অবশেষে সাইনা রূপে সবার সামনে হাজির হলেন শ্রদ্ধা।
প্রকাশিত হয়েছে সিনেমাটিতে শ্রদ্ধার ফার্স্ট ‍লুক। আজ শনিবার ইনস্টাগ্রামে ব্যাডমিন্টন হাতে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘সাইনা’।
সাইনা ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে এক নম্বর স্থান দখল করেন। তিনি ২০১০ ও ২০১৮ সালে ব্যাডমিন্টন এককে কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন। ২০১২ সালে অলিম্পিকে সাইনার ব্রোঞ্জ জয় ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে এর আগে এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘সাইনা দেশের সবার প্রিয়, একজন চ্যাম্পিয়ন এবং ইয়ুথ আইকন। এটি একজন অভিনয়শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ এতে নিজেকে অনেক পরিবর্তন করতে হয়।’
সাইনার বায়োপিকটি পরিচালনা করছেন অমল গুপ্তা। সিনেমাটি প্রযোজনা করছেন টি-সিরিজের ভূষণ কুমার। গত ২২ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।