ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ঘরের মাঠে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করল। সব মিলিয়ে লা লিগায় টানা দুই ম্যাচে বাজে সময় কাটাল চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা।
শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের তিক্ত স্বাদ পাওয়ায় পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ৪ জয়, ২ ড্র এবং ১ হার নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক জয়, পরাজয় ও ড্র নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসির বার্সেলোনা।
সেভিয়ার বিপক্ষে হারের পর সবাই ধারণা করেছিল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ। কিন্তু অ্যাথলেটিকোর দারুণ পারফরম্যান্সে মাথা তুলে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ম্যাচ ড্রয়ে বড় ভূমিকা রেখেছেন রিয়ালের গোল রক্ষক কর্তোয়া। অ্যাথলেটিকোর একাধিক আক্রমণ ফিরিয়ে পয়েন্ট হারানো থেকে দলকে বাঁচান ।
এদিকে হাফ টাইমের পর মাঠে নামেননি গ্যারেথ বেল। থাই ইনজুরির কারণে তাকে উঠিয়ে নেন কোচ। পাশাপাশি এ ম্যাচে বেনজামাকে তুলে ১৮ বছর বয়সি ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে নামিয়েছিলেন লোপেতেগি। নিজের অভিষেকেই গোল পেতে পারতেন ভিনিসিয়াস। কিন্তু ম্যাচের শেষ সময়ে তাকে ফাউল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে গোল হজমের থেকে বাঁচান কোররেয়া। শেষ পর্যন্ত গোলশূন্য থাকে দুই দলের লড়াই।