ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক সেঞ্চুরিতেই ১০৭ ধাপ এগোলেন লিটন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি তুলে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস। ফাইনালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের সর্বোচ্চ ১২১ রানের ইনিংস উপহার দেন লিটন। তার দ্যুতি ছড়ানো ইনিংসে বাংলাদেশ জয় না পেলেও লড়াই করেছে। পুরো টুর্নামেন্টে আলো ছড়াতে না পারলেও শেষটা রাঙিয়েছেন বাংলাদেশের এ ওপেনার।
ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ২২ গজে দাপট দেখিয়েছেন। বুক চিতিয়ে লড়েছেন। বোলারদের কড়া শাসন করেছেন। দুবাইয়ে ১১৭ বলে ১২ চার ও ২ ছক্কায় সাজান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি। সব মিলিয়ে এশিয়া কাপে ছয় ইনিংসে তার রান ১৮১। শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে শেষ করায় র‌্যাঙ্কিংয়ে ১০৭ ধাপ এগিয়েছেন লিটন। ক্যারিয়ার সেরা ১১৬তম স্থানে এসেছেন ডানহাতি ব্যাটসম্যান।
উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। ৫ ম্যাচে ৩০২ রান করা মুশফিকের ছয় ধাপ উন্নতি হয়েছে। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৬তম স্থানে।