ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০তম বিসিএসে আবেদন শুরু

দৈনিক পাঞ্জেরী
September 30, 2018 12:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রার্থীরা অনলাইনে www.bpsc.teletalk.com.bd বা www.bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের সাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে ১০০ টাকা। আবেদন ফরম পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত নিয়ম বিপিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।