ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনয় ছাড়তে চেয়েছিলেন শাহরুখ!

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। বলিউড কিং হিসেবেই পরিচিত তিনি। এখনো নিয়মিত অভিনয় করে চলেছেন এ অভিনেতা। তবে কয়েকদিন আগে অভিনয় ছেড়ে দেয়ার চিন্তা করেছিলেন শাহরুখ।
এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘এটা আগস্টের ১৫ অথবা ১৬ তারিখ হবে। সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে মন চাইছিল না। মনে হচ্ছিল সব ক্যানসেল করে দিই। আমার মনে হচ্ছিল, অনেক কাজ করেছি, এখন যা করছি সব বন্ধ করে দেয়া উচিৎ।’
তবে ভারতীয় প্যারা অ্যাথলেট দীপা মালিকের একটি সাক্ষাৎকার তার এই ভাবনায় পরিবর্তন এনেছে। এ অভিনেতা বলেন, ‘আমি টিভি চালু করি তখন পর্দায় দীপা মালিকের একটি সাক্ষাৎকার ভেসে ওঠে। সেটি দেখতে শুরু করি। যখন সাক্ষাৎকার দেখা শেষ করলাম মনে হলো, সব কিছু ছেড়ে দেয়ার ভাবনাটা আমার কত বড় ভুল ছিল।’
কয়েকদিন পরেই ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে এশিয়ান প্যারা গেমস-২০১৮। এ উপলক্ষে ভারতীয় প্যারা অ্যাথলেটদের অনুপ্রেরণা দিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই কথাগুলো বলেন এ অভিনেতা।
তিনি আরো বলেন, ‘যখন আমি এই অ্যাথলেটদের দেখি, তখন মনে হয় তাদের তুলনায় আমি কিছুই করিনি। এই প্যারা অ্যাথলেটরা আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের উৎকৃষ্ট উদাহরণ।’
শাহরুখ চান তার সন্তানরা এই প্যারা অ্যাথলেটদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে চলুক। এ অভিনেতা বলেন, ‘আমি চাই আমার সন্তানরা এই খেলোয়াড়দের কাছ থেকে অনুপ্রেরণা নিবে, তাদের শেখাতে চাই কীভাবে সব সময় আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমের ইচ্ছা থাকতে হবে।’
শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা জিরো। এতে খর্বাকৃতি এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন-ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।