ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি উন্মোচন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ট্রফি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ, শ্রীলংকা, হংকং এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়করা এই ট্রফি উন্মোচন করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়, শ্রীলংকা দলের অধিনায়ক নিপুণ ধনঞ্জয়া, হংকং দলের অধিনায়ক কবির সওদী এবং পাকিস্তান দলের অধিনায়ক রোহাইল নাজির। এছাড়া বিসিবি, সিজেকেএস-এর বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকার খেলার মধ্য দিয়ে। একই সময়ে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হংকং ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ।