ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ককে হারিয়ে ২০২৪ ইউরোর আয়োজক জার্মানি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো ২০২৪ আয়োজনে জার্মানির সঙ্গে এতদিন প্রতিযোগিতায় ছিল তুরস্ক। দেশটিতে ইউরোর মতো বড় টুর্নামেন্ট আয়োজনে ঝুঁকি রয়েছে বলে কয়েকদিন আগে জানিয়েছিলে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গর্ভনিংবডি উয়েফা। এবার উয়েফার নির্বাহী কমিটির ভোটে তুরস্ককে পেছনে ফেলে আয়োজক হওয়ার দায়িত্ব পেয়েছে উয়েফা।
ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ২০২৪ আসরের আয়োজকের জন্য সুইজারল্যান্ডের নিওঁতে বৃহস্পতিবার ভোট হয়। একীভূত জার্মানিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে ইউরো। এর আগে ১৯৮৮ সালে এই টুর্নামেন্ট বসেছিল পশ্চিম জার্মানিতে। অন্য দিকে, তুরস্কে এখনও ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট হয়নি। হোটেল সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও যথেষ্ঠ পরিবহন সমস্যার কারণে পিছিয়ে যেতে হয়েছে তুরস্ককে।
২০২০ ইউরোর খেলা হবে ইউরোপ জুড়ে। ইউরো ২০২৪ দিয়ে টুর্নামেন্ট ফিরবে একক স্বাগতিক দেশের ফরম্যাটে। জার্মানির আসরের অংশ নেবে ২৪টি দল। জুন-জুলাইয়ে হতে যাওয়া টুর্নামেন্টে ৩২ দিনে ১০টি ভেন্যুতে ম্যাচ হবে ৫১টি। বার্লিনে হবে ইউরোরও ফাইনাল।