ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবা অলিম্পিয়াডে পর্তুগালকে হারাল বাংলাদেশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জর্জিয়ার বাতুমি শহরে চলমান ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডের খেলায় মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে পর্তুগালকে পরাজিত করেছে।
জর্জিয়ার স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ মহিলা দলের পক্ষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১৫২) পর্তুগালের মহিলা ফিদে মাস্টার কোইমব্রা মার্গারিডা (রেটিং-২০৬৮)-কে, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৭৪) পর্তুগালের সিলভা মারিয়ানা সোফিয়া (রেটিং-১৯২৪)-কে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯০৯) পর্তুগালের আনা ইনিস তেইজেইরা দা (রেটিং-১৮৯০)-কে পরাজিত করেন। এবং মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন (রেটিং-২০২২) (রেটিং-২৩২৯) পর্তুগালের মহিলা ফিদে মাস্টার জোরগি রিটা মারিয়া ওসোরিও (রেটিং-১৮৭০) এর সাথে ড্র করেন। বাংলাদেশ মহিলা দল ৩ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছে।
অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ দাবা দল শক্তিশালী ভিয়েতনামের কাছে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হেরে যায়। ওপেন বিভাগে কেবল মাত্র গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটি-২৪৫২) ভিয়েতনামের ইয়েন আন খোইয়ের (রেটি-২৪৬৩) সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটি-২৪৭২) ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার (রেটি-২৩৯৬) লি কুয়াং লিমের (রেটিং-২৭১৫) কাছে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটি-২৪৭৭) গ্র্যান্ড মাস্টার ইয়েন নক ত্রংয়ের (রেটি-২৬২০) কাছে ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটি-২২৬৩) গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনের (রেটি-২৪৯১) কাছে হেরে যান।
তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছে।
আজ বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের খেলা বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। আজ চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল আলজেরিয়ার সাথে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল এস্তোনিয়ার মহিলা দলের সাথে খেলবে।