ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপিএলে দল পেলেন তাসকিন আহমেদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর। এই আসরে আগেই দল পেয়েছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এবার তাদের কাতারে যুক্ত হলেন পেসার তাসকিন আহমেদ। যদিও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিলামে তাসকিন দল পাননি। কিন্তু লিগ শুরুর ৮দিন আগে তাকে দলে ভিড়িয়েছে কান্দাহার নাইটস। ৩০ হাজার ডলার তথা ২৫ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘আসলে খবরটা শুনে আমি খুবই উচ্ছ্বসিত। দেশের বাইরে আমি এর আগে কখনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলার সুযোগ পাইনি। বিষয়টি আমার জন্য বড় এবং বিরাট সুযোগ। আমি এশিয়া কাপের ম্যাচ দেখছিলাম টিভিতে। খারাপ লাগছিল আমি দলের হয়ে সেখানে খেলতে যেতে পারিনি। তবে এপিএলে আমি সেখানে খেলার সুযোগ পাব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পেলেই আরব আমিরাতে উড়াল দিবেন তাসকিন।
পাঁচটি দল নিয়ে ৫ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগ তথা এপিএল। আগেই দল পেয়েছেন তামিম ও মুশফিক। তাদের দুজনকেই দলে ভিড়িয়েছে নাঙ্গরহার। ইনজুরির কারণে তামিম ইকবাল হয়তো খেলতে পারবেন না। তবে মুশফিকুর রহিমের খেলার সম্ভাবনা রয়েছে।
কান্দাহার নাইটসের স্কোয়াড : তাসকিন আহমেদ, ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াহাব রিয়াজ, আসগর আফগান, পল স্টার্লিং, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, টাইমাল মিলস, স্যাম বিলিংস, ইফতেখার আহমেদ, হামজা হোতাক, করিম সাদিক, সৈয়দ শিরজাদ, মোহাম্মদ নাভিদ, ওয়াকার, আব্দুল বাকি, ওয়াহেদ শফিক, ওয়াকারুল্লাহ ইশাক ও নাজির জামাল।