ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুভেন্টাসের জয়ে গোল পাননি রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ১১ থেকে ১৬ মিনিট। পাঁচ মিনিটে বুধবার রাতে বোলোগ্নার জালে দুইবার বল জড়িয়েছে জুভেন্টাস। এরপর বাকি ৭৪ মিনিট খেলেও জালের নাগাল পায়নি কোনো দল। জুভেন্টাস জয় পেলেও এই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। অবশ্য দ্বিতীয় গোলটি তার অ্যাসিস্টেই হয়েছে।
ম্যাচের ১১ মিনিটে ডি বক্সের মধ্য থেকে ব্লেইস মাতুইদিকে বল বাড়িয়ে দেন পাওলো দিবালা। সেখান থেকে মাতুইদির নেওয়া শট বোলোগ্নার গোলরক্ষকের পায়ে লেগে উপরে উঠে যায়। ডানদিকে দৌড়ে গিয়ে দিবালার নেওয়া ডান পায়ের শট জালে আশ্রয় নেয়। পাঁচ মিনিট পরেই সেই মাতুইদি গোলের দেখা পেলেন। এ সময় লম্বা পাসে পেনাল্টি বক্সের মধ্যে উড়ে আসে বল। সেটাকে বামদিকে মাতুইদির কাছে বাড়িয়ে দেন রোনালদো। কঠিন অ্যাঙ্গেল থেকে মাতুইদির নেওয়া কোনাকুনি শট জালে প্রবেশ করে।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জয়ের জন্য আর গোলের প্রয়োজনও হয়নি জুভেন্টাসের। ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই জয়ের ফলে ছয় ম্যাচের ছয়টিই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।