ঢাকাWednesday , 26 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঠগড়ায় শাকিব খান!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এজন্য মাঝে মধ্যেই তাকে আদালতে হাজির হতে হয়, দাঁড়াতে হয় কাঠগড়াতেও। এ সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন বিচারক। একই সময় আদালতে হাজির থাকেন চিত্রনায়িকা শবনম বুবলীও। আদালতে শাকিব খানের উপস্থিতি নিয়ে হয়তো পাঠকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু এসব প্রশ্নের উত্তর মিলবে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমাটি দেখলে। কারণ শাহীন সুমন পরিচালিত এই সিনেমার গল্পের প্রয়োজনেই শাকিব খানকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।
গতকাল মঙ্গলবার বিএফডিসির ৩ নং ফ্লোরে একটি আদালতের সেট নির্মাণ করা হয়। সেখানেই ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার শুটিং হচ্ছে। শাকিব খান-বুবলী ছাড়াও এতে অংশ নিয়েছেন নবাগত মৃদুলাসহ অনেকে।
এ প্রসঙ্গে শাহীন সুমন বলেন, ‘‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার শুটিং শুরু করেছি। এ সেটে তিন দিন শুটিং করব। আদালতের সিক্যুয়েন্স শেষ হলে এখানে ফাইটের শুটিং করব। সিনেমাটির গল্পে বৈচিত্র রাখার চেষ্টা করব। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’
শাকিব খান-বুবলী-মৃদুলা ছাড়াও এতে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম।
শাকিব খানকে নিয়ে এর আগে শাহীন সুমন ‘নষ্ট’, ‘খোদার পরে মা’, ‘মনে বড় কষ্ট’, ‘একবুক জ্বালা’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘সন্তান আমার অহংকার’ শিরোনামের সিনেমা নির্মাণ করেন। সর্বশেষ শাকিবকে নিয়ে ‘লাভ ম্যারেজ’ সিনেমা নির্মাণ করেন এই পরিচালক। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ব্যবসায়ীকভাবেও সফল হয়।