ঢাকাWednesday , 26 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার বিচারক তারা

Link Copied!

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি। অন্যদিকে রয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান, আলিফ আলাউদ্দিন ও নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ। গান গেয়ে হাজার দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। এবার এই চারজনকে বিচারকের আসনে দেখা যাবে।
শুরু হতে যাচ্ছে সংগীত বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘সানসিল্ক ডিভাস’। আর এতেই বিচারক হিসেবে থাকবেন এই চারজন সংগীতশিল্পী। যৌথ এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন সুমি, হৃদয় খান, আলিফ ও জোহাদ।
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘সানসিল্ক ডিভাস’। এই সংগীত প্রতিযোগিতায় চারজন সেরা নারী শিল্পী বাছাই করে তাদের নিয়ে ‘অল গার্ল ব্যান্ড’ নামে তৈরি করা হবে নারীদের নতুন একটি ব্যান্ড দল।