ঢাকাWednesday , 26 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার প্রথমবর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা

দৈনিক পাঞ্জেরী
September 26, 2018 12:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
ওই ফলাফল বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইলফোনে মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে এবং রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে।
এ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৭ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর থেকে শুরু হবে।