ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিনার অতিথি সানি লিওন

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। রেডিও জকি হিসেবে খুব শিগগির অভিষেক হতে যাচ্ছে তার। আর এ অভিনেত্রীর অনুষ্ঠানের প্রথম অতিথি সানি লিওন। গতকাল সোমবার মুম্বাইয়ের সুবুরবানের একটি স্টুডিওতে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন কারিনা ও সানি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে জানিয়েছে, দুপুর দুইটার সময় রেকর্ডিং শুরু হয় এবং তা পরবর্তী দেড় ঘণ্টা চলে। এ সময় তারা সিনেমা, সন্তানসহ নানা বিষয়ে কথা বলেন। বেশ কিছুদিন ধরে রেডিও জকি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কারিনা। প্রথম পর্বটি তিনি কোনো ঝামেলা ছাড়াই শেষ করেছেন।
কয়েকদিন আগে রেডিও জকি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিনা। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইতোমধ্যে রেডিও জকি হিসেবে নাম লেখিয়েছেন নির্মাতা করন জোহর। তার শো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। করনের শো যে এফএম চ্যানেলে প্রচারিত হয় সেটিতেই শো শুরু করছেন কারিনা।
কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বীরে ডি ওয়েডিং। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। খুব শিগগির করন জোহরের তখত সিনেমার শুটিং শুরু করবেন তিনি। পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।