ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটিবদ্ধ হচ্ছেন শহিদ-কিয়ারা

Link Copied!

বিনোদন ডেস্ক : সন্দীপ রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা অর্জুন রেড্ডি। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন বিজয় দেভারাকোন্দা ও শালিনি পান্ডে।
তৈরি হতে যাচ্ছে দর্শকপ্রিয় এ সিনেমাটির হিন্দি রিমেক। এতে শহিদ কাপুরের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হলেও নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা জল্পনা। সারা আলী খান, জানভি কাপুর ও সর্বশেষ তারা সুতারিয়া অভিনয় করবেন বলে শোনা যায়। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে শহিদের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন কিয়ারা আদভানি।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কিয়ারা বলেছেন, ‘অর্জুন রেড্ডি আমার অন্যতম প্রিয় একটি সিনেমা। নায়িকার চরিত্রে অনেকগুলো দিক রয়েছে। আমি এটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।’
তেলেগু সিনেমার পর হিন্দি রিমেকটিও পরিচালনা করবেন সন্দীপ রেড্ডি। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকও হবে তার। এ নির্মাতা বলেন, ‘কিয়ারা সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন। তার মধ্যে সরলতা ও দক্ষতার উপযুক্ত মিশ্রণ রয়েছে, যা সিনেমাটিতে তার চরিত্রের জন্য খুবই প্রয়োজন।’
প্রেমে ব্যর্থ হয়ে মদ্যপান করা এবং নিজেকে শেষ পরিণতির দিকে ঠেলে দেয়া আবেগী এক যুবকের গল্প নিয়ে নির্মিত সিনেমা অর্জুন রেড্ডি। বলিউডের পাশাপাশি তামিল ভাষাতেও সিনেমাটির রিমেক হচ্ছে। এতে অভিনয় করছেন কিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রম।