ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তাহিরা নিজেই।
ইনস্টাগ্রামে তাহিরা কাশ্যপ লিখেন, ‘আমার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। তবে ক্যানসারের স্টেজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি আগে থেকে বোঝা যায় না, তাও বিশ্বাস রাখুন, নিজের জীবনের নায়িকা আপনিই। মানুষের আত্মবিশ্বাসই ঈশ্বরের মতো, আপনাকে সহ্য করার এবং পুনরুত্থানের সাহস দেয়। আত্মবিশ্বাস থাকলে এমন কিছুই নেই যা মানুষ করতে পারে না।’
তিনি আরো লিখেন, ‘আমার বয়স এখন ৩৫ বছর। আমি দুইবার ম্যামোগ্রাম করিয়েছি। ম্যামোগ্রামে যদি কিছু ধরা পড়ে তবে এতে আপনি নিজেকে সুরক্ষার পথে চালিত করতে পারবেন। বয়সি নারীদের সচেতন করতে চাই, আপনারাও এই পরীক্ষাটি করান।’
তাহির পোস্টে উল্লেখ করেন- এই পোস্টটি সচেতনতা এবং স্ব-প্রেমের জন্য উৎসর্গকৃত। তার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও পোস্টে বেশ মজা করেছেন তিনি। নিজেকে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধ ভারতীয় সংস্করণ বলেও উল্লেখ করেন তাহিরা।