ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের তিনজন : কে কাকে ভোট দিয়েছেন?

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান ফিফার সদস্য দেশের কোচ, অধিনায়ক ও একজন সাংবাদিক। ফিফার সদস্য হিসেবে বাংলাদেশ থেকে তিনজন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা হলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, কোচ জিমি ডে ও ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুঘনি (রায়হান মাহমুদ)।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া তার প্রথম ভোটটি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, দ্বিতীয়টি দিয়েছেন লিওনেল মেসিকে আর তৃতীয় ভোটটি দিয়েছেন লুকা মদ্রিচকে।
অধিনায়কের মতো কোচ জিমি ডে তার প্রথম ভোটটি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। দ্বিতীয় ভোট দিয়েছেন কালিয়ান এমবাপেকে। আর তৃতীয় ভোটটি দিয়েছেন অ্যান্তোনিও গ্রিজমানকে।
এদিকে রায়হান মাহমুদ তার প্রথম ভোটটি দিয়েছেন লুকা মদ্রিচকে। দ্বিতীয় ভোটটি দিয়েছেন অ্যান্তোনিও গ্রিজমানকে। আর তৃতীয় ভোটটি দিয়েছেন কালিয়ান এমবাপেকে।
** প্রথম ভোট ৫ পয়েন্ট, দ্বিতীয় ভোট ৩ পয়েন্ট আর তৃতীয় ভোট ১ পয়েন্ট।