ঢাকাMonday , 24 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজ যেন ছিল ম্যাজিশিয়ান: মাশরাফি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারাতে আফগানিস্তানের শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। অন্তিম মুহূর্তে এর আগে অনেকবার পথ হারিয়েছিল বাংলাদেশ।
কিন্তু এবার মুস্তাফিজ লড়লেন। শেষ বলে এনে দিলেন কাঙ্খিত জয়। বাংলাদেশের দেওয়া ২৫০ রান তাড়া করে জয়ের জন্য শেষ ওভারে ৮ রান লাগত আফগানিস্তানের। দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে পার্থক্য গড়ে দেন মুস্তাফিজ। ৪ রান খরচ করে বাংলাদেশকে এনে দেন ৩ রানের জয়।
এমন জয়ে স্নায়ুচাপও জয় করল বাংলাদেশ। শেষের ভূত তাড়িয়ে বাংলাদেশ জিতেছে ম্যাচ। আর শেষটা রাঙানোয় মুস্তাফিজ বন্দনায় মেতেছেন অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেছেন,‘ম্যাচের শেষ প্রান্তে, মুস্তাফিজ যেন ছিল ম্যাজিশিয়ান। এর আগে আমরা এরকম ম্যাচ হেরেছি। হয়তো ৮-৯ রান করতে পারিনি। এবার আমরা ডিফেন্ড করে দেখিয়েছি। এছাড়া সাকিব আগের ওভারের শেষ ৩টা বল ভালো করেছিল। আমরা মুস্তাফিজকে শেষ ওভারে উইকেট নিতে বলেছিলাম। ও আমাদের হয়ে দারুণ কাজ করেছে।’
তবে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের আশা টিকিয়ে রাখার পুরো কৃতিত্বটা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসকে। দলের বিপর্যয়ে ১২৯ রানের জুটি গড়েছিলেন তারা। তাদেরকেই সাফল্যের রূপকার বললেন মাশরাফি।
‘আমি জয়ের পুরো ক্রেডিট মাহমুদউল্লাহ এবং ইমরুল কায়েসকে দেব। আশা করছি আমরা ‘‘সেমিফাইনাল’’ ম্যাচে আরও ভালো ভাবে ফিরে আসতে পারব।’-যোগ করেন মাশরাফি।
চড়া হাসি দিয়ে আফগানিস্তানের বিপক্ষে অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’ জিতেছে বাংলাদেশ। ‘সেমিফাইনালে’ পরশু বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানকে হারাতে পারলে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে টিম বাংলাদেশ।