ঢাকাSaturday , 22 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে উৎখাতে ষড়যন্ত্রের কথা অস্বীকার ডেপুটি অ্যাটর্নির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতে একটি সাংবিধানিক অনুচ্ছেদ আহ্বান করেছেন বলে বের হওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন। প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎখাতে যেকোনো ধরনের ষড়যন্ত্রের কথাও অস্বীকার করেন আমেরিকার দ্বিতীয় প্রধান এই আইন কর্মকর্তা।
রড রসেনস্টেইন জানান, ট্রাম্পকে উৎখাতে সাংবিধানিক অনুচ্ছেদ আহ্বানের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা ‘সঠিক নয় এবং তথ্যগতভাবে ভুল’।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশ না করে একজনের উদ্ধৃতি দিয়ে জানায়, হোয়াইট হাউসে যে বিশৃঙ্খলা আছে তা প্রকাশ করতে গোপনে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন ও কার্যকলাপ রেকর্ড করার প্রস্তাব দেন রড রসেনস্টেইন।
গত বছর এফবিআইয়ের প্রধান জেমস কোমেকে বরখাস্ত করার পর রসেনস্টেইন এই কথা বলেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন ও রাশিয়ার মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, তা নিয়ে তদন্ত করার সময় জেমস কোমেকে বরখাস্ত করেন ট্রাম্প।
তবে নাম প্রকাশ না করার শর্তে বিসিসির কাছে একটি সূত্র জানিয়েছে, রসেনস্টেইন তখন ব্যাঙ্গাত্মকভাবে ওই কথা বলেছিলেন।
শুক্রবার সন্ধ্যায় মিসৌরিতে এক র‌্যালিত ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কিছু দীর্ঘস্থায়ী দুর্গন্ধ আছে। এফবিআই থেকে যেমন করে খারাপ লোকদের বের করে দেওয়া হয়েছে বিচার বিভাগ থেকেও একইভাবে পরিত্রাণ লাভ করা হবে।’