ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

দৈনিক পাঞ্জেরী
September 21, 2018 10:02 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সেনাবাহিনীর ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সেনাবাহিনীর কাছ থেকে চীনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ক্রয়ের প্রতিবাদে এই অবরোধ আরোপ করা হয়েছে। চীন সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ১০টি সুখোই সু-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রতিবাদে মস্কোর ওপর যে অবরোধ যুক্তরাষ্ট্র আরোপ করেছিল চীনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ক্রয় সেই অবরোধের ওপর আঘাত।
রাশিয়ার ওপর ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মৈত্রীরা যে অবরোধ আরোপ করেছিল তার সঙ্গে যোগ দেয়নি চীন।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়াকে একীভূত করে নেয় রাশিয়া। এর পর থেকে মস্কোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে ওয়াশিংটনের। এ ছাড়া, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও সিরিয়ার চলমান গৃহযুদ্ধে রাশিয়ার ভূমিকায় দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়।