ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী ইশতেহারে নদী রক্ষায় নীতিমালা দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নদী রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘তুরাগ নদী (আমিন বাজার তুরাগ ব্রীজ পর্যন্ত) রক্ষা’ কর্মসূচির অনুষ্ঠানে এ দাবি করে সংগঠনটি।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনুষ্ঠানে বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, বাংলাদেশের নদ-নদী রক্ষায় ১৭ দফা প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এবং সকল রাজনৈতিক দলের মহাসচিব বরাবর পেশ করেছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজা আক্তার, জাতীয় নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. লুৎফর রহমান, সংগঠনের সহ-সভাপতি বাচ্চু মিয়া, ড. মুহসিন আলী মণ্ডল উপস্থিত ছিলেন।