ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি ৮ হাজার টাকা বাতিল করে অবিলম্বে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সরকার ও মালিকপক্ষের কাছে অনেক দিন যাবৎ দাবি করে আসছি শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের জন্য। সরকার রাষ্ট্রায়ত্ব কলকারখানার শ্রমিকদের ১০০ শতাংশ মজুরি বৃদ্ধি করলেও গার্মেন্টস শ্রমিকদের বেসিক ৫১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই মজুরি দিয়ে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে একজন সাধারণ শ্রমিকের সংসার চালানো রীতিমত অসম্ভব। বক্তারা অবিলম্বে ১৬ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক ও অন্যরা উপস্থিত ছিলেন।