ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকট : দুটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে অনুকরণীয়, দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন।সম্মাননা দুটি হলো- ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড। আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে নিউইয়র্কে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে অনুকরণীয়, দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি সম্মাননা পাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর আগে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান ও বুট্রোস ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ম্যারটি অ্যাহটিসারি এই সম্মননা পেয়েছেন।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে অবদান রাখার জন্য গ্লোবাল হোপ কোয়ালিশনের পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর তাকে এ সম্মাননা দেওয়া হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন। অধিবেশন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।