ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাজিবের বিরুদ্ধে নতুন ২০টি অভিযোগ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে নতুন করে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি সংশ্লিষ্ট আরো ২০টির বেশী অভিযোগ মোকাবেলা করতে হতে পারে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ১এমডিবি সম্পর্কিত মামলায় বুধবার আবারো নাজিবকে গ্রেফতার করে। তারা জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার নাজিবকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এমএসিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিবকে আদালতের সামনে হাজির করা হবে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বিভিন্নভাবে ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয়া সংক্রান্ত ২১টি মামলা প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নাজিবের ব্যক্তিগত একাউন্টে এ বিশাল অংকের অর্থ জমা হয়। এসবের মধ্যে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাত ও পাচারের মামলা রয়েছে।
এদিকে নাজিব কোন দোষ করার কথা অস্বীকার করে জোর দিয়ে বলেছেন, এ অর্থ ছিল মধ্যপ্রাচ্য থেকে আসা বৈধ রাজনৈতিক অনুদান। গত মে মাসে নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই নাজিবকে বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচার সংক্রান্ত বিভিন্ন মামলা মোকাবেলা করতে হচ্ছে।