ঢাকাSunday , 28 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিহাদের লাশ নাগেরপাড়ায়, শোকের মাতম

Link Copied!

Ziad-5শরীয়তপুর প্রতিনিধ : রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভেতর থেকে উদ্ধার করা শিশু জিহাদের মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার নাগের পাড়ায়। লাশ দেখতে ভিড় করেছে আশপাশের গ্রামের হাজারো জনতা। নাগেরপাড়ায় জিহাদের আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জিহাদের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছে। পরে নিয়ে যাওয়া হয় নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে। এখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহত জিহাদের পারিবারিক সূত্র জানায়, লাশ শরীয়তপুরে পৌঁছার পর প্রথমে শিশু জিহাদের নানার বাড়ি দামুদ্দা উপজেলার গোখরার পাড়ায় নেয়া হয়। সেখান থেকে নিয়ে আসা হয় নাগের পাড়ায়। সেখানে নাগের পাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে লাশ পৌঁছানোর আগেই ওই স্কুল মাঠে উপস্থিত হন সহকারী পুলিশ সুপার ( গোসাইরহাট সার্কেল) সুমন দেব, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে ২৬ ডিসেম্বর ওয়াসার পাইপের ভেতর পড়ে যায় শিশু জিহাদ। পরে শনিবার বেলা ৩টার দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জিহাদেকে মৃত উদ্ধার করা হয়। পরে রোববার ময়নাতদন্ত শেষে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয় স্বজনরা।