নিজস্ব প্রতিবেদক : শৈত্যপ্রবাহের কারণে রাজধানীসহ সারা দেশে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় জবুথবু জীবন। সকাল থেকে সারা দিনে রোদের দেখা নেই। ফলে বেড়েছে শীতের তীব্রতাও।
আবহাওয়া অফিস জানায়, শীতের এই তীব্রতা আরো দুই দিন থাকতে পারে।
শুক্রবার সকাল থেকে কনকনে হাওয়া বইছে রাজধানীতে। আবহায়া অফিসের তথ্য অনুযায়ী সকাল ছয়টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই কোয়াশাচ্ছন্ন পরিবেশ রাজধানীতে। কোথাও কোথাও মানুষকে খড়-কুটোয় আগুন জ্বেলে ওম পোহাতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

