ঢাকাSunday , 1 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা ও ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি হামলার দুই বছর পূর্তিতে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে সর্বস্তরের মানুষ।রোববার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হলি আর্টিজান ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিভিন্ন সংগঠন ফুল দিয়ে নিহতদের্ শ্রদ্ধা জানান।
২০১৬ সালের ১ জুলাই জঙ্গিদের নৃশংস হামলায় দেশি-বিদেশি নিরপরাধ ২০ জন নারী-পুরুষ জীবন দিয়েছেন। যাদের মধ্যে ১৭ বিদেশি ও ৩ জন বাংলাদেশি নাগরিক। হামলার খবর পেয়ে সেখানে প্রবেশ করতে গিয়ে বোমায় প্রাণ হারান দুই পুলিশ কর্মকর্তা। কয়েক ঘণ্টার মধ্যে এই হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামে চলে আসে।