ঢাকাMonday , 22 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধের বিচার
কায়সারের মামলার রায় মঙ্গলবার

Link Copied!

Kaisarনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ তারিখ নির্ধারণ করেন।
এসময় আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, প্রসিকিউটর সুলতানা রেজিয়া, প্রসিকিউটর তাপস কান্তি বল প্রমুখ।
এর আগে মামলার সকল কার্যক্রম শেষে গত ২০ আগস্ট মামলাটি যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এর মধ্যে ১৬টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গত ১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
গত ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর পর ২১ মে মঙ্গলবার বিকেল পৌণে ৪টায় কায়সারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।