নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে নতুর কর্মস্থলে যোগ দেয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক রাখাল চন্দ্র বর্মন রোববার প্রথম দিনের মতো অফিস করেন।
দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের চারদিন অতিবাহিত হয়ে গেলেও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এখনো কাজে যোগ দিতে পারেননি।
ডিএসসিসির সচিব খান মো. রেজাউল করিম জানান, নতুন প্রশাসক তার কর্মস্থল পাট অধিদপ্তর থেকে এখনো রিলেজ হতে পারেননি। তাই তিনি যোগ দিতে পারেননি। প্রক্রিয়াটি শেষ করতে আরো দুএকদিন সময় লাগতে পারে।
এর আগে গত বুধবার জনপ্রশাসক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত মোস্তফাকে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও পাট অধিদপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মনকে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ দেয়ার পর বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ প্রকাশ করা হয়।

