ঢাকাThursday , 18 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সফরে গেলেন রাষ্ট্রপতি

Link Copied!

abdul-hamid-3
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয় দিনের সফরে আজ সকালে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, রাষ্ট্রপতি ও তার পত্নী রাশিদা খানমকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির এই সফর এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে যখন প্রতিবেশী এ দুই দেশ শিগগিরই দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) অনুমোদনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আশা করছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি এক নৈশভোজে যোগ দেবেন। এছাড়াও আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।
সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আগামী ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফিরবেন।