ঢাকাThursday , 25 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি।
১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সকল সংসদ সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সকল সংসদ সদস্য প্রার্থী হতে পারবেন। তবে প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।  এ নির্বাচনের দেখভাল করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়।