ঢাকাThursday , 25 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে ভালোবাসেন উগান্ডার প্রেসিডেন্ট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার প্রেসিডেন্ট ইয়োইরি মুসেভেনি বলেছেন, আফ্রিকাকে নিয়ে সোজাসাপ্টা কথা বলায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন। মঙ্গলবার রাজধানী কামপালায় পূর্ব আফিকার দেশগুলোর আইন পরিষদের সদস্যদের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা জানিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আসা আফ্রিকার অভিবাসীদের নিয়ে নোংরা (শিটহোল) মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প পরে দাবি করেন, আফ্রিকার দেশগুলো নিয়ে কড়া মন্তব্য করলেও ‘শিটহোল’ শব্দটি তিনি উচ্চারণ করেননি।
মুসেভেনি তার ভাষণে বলেছেন, ‘আমেরিকা তার সবচেয়ে ভালো প্রেসিডেন্টদের একজনকে পেয়েছে। আমি ট্রাম্পকে ভালোবাসি কারণ তিনি আফ্রিকানদের নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। আফ্রিকানদের তাদের নিজেদের সমস্যার সমাধান করা উচিৎ। তাদের শক্তিশালী হওয়া উচিৎ। দুর্বল হলে পৃথিবীতে আপনি টিকতে পারবেন না এবং দুর্বল হলে সেটা হবে আফ্রিকানদেরই ভুলের কারণে।’
ট্রাম্পের প্রশংসা মুসেভেনির জন্য নতুন নয়। এর আগে ১ জানুয়ারি স্টেট অব দ্য নেশনে দেওয়া ভাষণে ট্রাম্পকে সৎ মানুষ বলেছিলেন তিনি।