ঢাকাWednesday , 24 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুবায়ের হত্যার মামলায় ৫ জনের ফাঁসির আদেশ বহাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া চারজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিরমল কুমার দাশ উপস্থিত আছেন। এর আগে গতকাল রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও এক বিচারপতি ছুটিতে থাকায় রায় ঘোষণা হয়নি।
এর আগে গত ৯ জানুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায়ের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট।
ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রইছ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম। এদের মধ্যে রাশেদুল ইসলাম রাজু ছাড়া বাকি চারজন পলাতক।
যাদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে তারা হলেন- দর্শন বিভাগের ইশতিয়াক মেহবুব অরূপ ও অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্র নাজমুস সাকিব তপু। খালাস পেয়েছেন- পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ ও ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম। এদের মধ্যে অরূপ পলাতক আছেন।