ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাস্টমস দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন ও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এগুলো উন্মোচন করা হয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এসব স্মারক ডাক টিকিট, খাম ইত্যাদি অবমুক্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী এসব অবমুক্ত করেন।
২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৮। প্রতিবছরের মতো এবারও ওয়ার্ল্ড কাস্টমস অরগনাইজেশনের (ডব্লিইউসিও) ১৮২টি সদস্য দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ’।
ব্যবসাবান্ধব পরিবেশ ও নিরাপত্তা বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একদিকে দ্রুত ও কম খরচে পণ্য খালাস এবং অন্যদিকে নিরাপদ বাণিজ্য নিশ্চিতের মাধ্যমে দেশের চলমান উন্নয়ন ত্বরান্বিত করা বর্তমান কাস্টমসের জন্য অগ্রাধিকার হিসেবে বিবেচ্য। এ লক্ষ্যে কাস্টমস প্রশাসনে অটোমেশনসহ নানামুখী আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুল্কায়ন ব্যবস্থাপনায় ঝুঁকি নিরসনে কাস্টমস প্রশাসন বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আসছে। দেশের সবকটি বড় কাস্টমস বন্দরে কন্টেইনার স্ক্যানার ও আর্চওয়ে ডিটেক্টর স্থাপন করা হয়েছে। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে অবাধ ও নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা।