ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনির্দিষ্ট তথ্যেই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ‘নিখোঁজ’ তিনজনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সোমবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করেছে। তদন্তও শুরু হয়েছে। তারা দোষী কতটুকু তা ইতিমধ্যে গোয়েন্দারা জানতেও পেরেছে। তাদের বিরুদ্ধে মামলা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, রোববার লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
রোববার রাতে মিডিয়া শাখার প্রধান মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।’