ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়ায় ভূমিধসের কবলে বাস, নিহত ১৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভূমিধসের তোড়ে যাত্রীবাহী একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রদেশ নারিনোর পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি ইকুয়েডর সীমান্তের পাশে।
কলম্বিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে এক নবজাতকও রয়েছে। নারিনোর দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভূমিধসে প্রায় পাঁচ হাজার ঘনমিটার পাথর ও মাটি ওই মহাসড়ক ও সংলগ্ন গিরিসঙ্কটটিতে যেয়ে পড়েছে।