ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে জাতিসংঘ কর্মকর্তাকে হত্যা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এতে ওই কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোরে এই হামলা চালানো হয়। আফগানিস্তানের বার্তা সংস্থা খামার প্রেস এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের খায়ের খানা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এবং অপর একজন আটক হয়েছে। এর আগে বলা হয়েছিল, জাতিসংঘের এক নারী কর্মকর্তা ও তার সন্তানকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করতে গেলে বন্দুকধারীরা ওই নারী কর্মকর্তাকে হত্যা করে।
কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ অপহরণ ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, শনিবার কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অতিথিদের জিম্মি করে রেখেছিল তালেবান জঙ্গিরা। প্রায় ১৩ ঘন্টা চেষ্টার পর নিরাপত্তা বাহিনী পাঁচ বন্দুকধারীকে হত্যা করতে সক্ষম হয়। হোটেলে বন্দুকধারীদের গুলিতে ১৪ বিদেশিসহ ২২ জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।