ঢাকাSunday , 21 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই মার্কিন সেনা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইরউইন প্রশিক্ষণ কেন্দ্রে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল শনিবার দুই সেনা নিহত হয়েছে।
পেন্টাগনের অন্যতম সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জ্যাসন এস. ব্রাউন ফক্স নিউজকে জানান, ‘দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং তারপরই নিহতদের আত্মীয়-স্বজনকে খবর দেয়া হবে। সে কারণে আমরা এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না।’
অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তুতিমূলক প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে এবং পাইলট ও কো-পাইলট দুজনই মারা গেছে। বলা হচ্ছে- কলোরাডোর ফোর্ট কারসন থেকে হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইরউইন প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। হেলিকপ্টারটি হেলফায়ার মিসাইল, রকেট পড ও ৩০ মিলিমিটারের চেইন গান সজ্জিত ছিল।
২০১৬ সালের চেয়ে গত বছর যুদ্ধের বাইরে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সেনা মৃত্যুর হার প্রায় দ্বিগুণ ছিল।