ঢাকাSunday , 21 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হন্ডুরাসে নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ, নিহত ১

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে হন্ডুরাসে একজন নিহত হয়েছেন। শনিবার উত্তরাঞ্চলীয় শহর সাবায় নিহতের এ ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, দেশজুড়ে হওয়া বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল তা সরানো হয়েছে।
দেশটিতে গত বছরের ২৫ নভেম্বর হওয়া প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ব্যালট গণনার জন্য নির্ধারিত ইলেকটরাল ট্রাইব্যুনাল নিয়ে বিরোধী নেতা সালভাদর নাসরাল্লার সমর্থকরা তাদের সন্দেহের কথা জানিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট হার্নান্দেজের দল ন্যাশনাল পার্টির নিয়ন্ত্রণে থাকা পার্লামেন্ট ওই ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছিল। ফল গণনার প্রথম দিকে নাসরাল্লাই এগিয়ে ছিলেন। পরের দিকে হার্নান্দেজ এগিয়ে যান। শেষ পর্যন্ত গণনাকৃত ভোটে ক্ষমতাসীন প্রেসিডেন্টের পাল্লা ভারী দেখা যায়। নাসরাল্লার অভিযোগ, নির্বাচনী কর্তৃপক্ষ ফলে কারচুপি করেছে। ভোটের ফল নিয়ে এই পাল্টাপাল্টির মধ্যেই ক্ষমতাসীন দল ও বিরোধীপক্ষের সমর্থকরা রাস্তায় নেমে আসে। এরপর দেশজুড়ে সংঘর্ষে ১৪ জন নিহত হয় বলে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে। পুলিশ অবশ্য এ সংখ্যা তিন বলে জানিয়েছে।
ডিসেম্বরে কয়েকদিন ধরে রাজপথে চলা বিক্ষোভের মধ্যেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজকে নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়। এর প্রতিবাদে নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা শনিবার দেশজুড়ে আবারও বিক্ষোভের ডাক দিয়েছিল।
একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাজধানী তেগুচিগালপার ২১০ কিলোমিটার উত্তর-পূর্ব শহর সাবার সড়ক অবরোধ করে বসে থাকা বিক্ষোভকারীদের সরাতে পুলিশ গুলি ছোড়ে। এতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছে।