ঢাকাSunday , 21 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি

Link Copied!

নিজস্ব ডেস্ক : বঙ্গভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের শেষ পর্বে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সরাসরি সম্প্রচারকৃত আখেরি মোনাজাতে যোগ দেন। এ সময় ঢাকার কাকরাইল মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে পরম করুনাময়ের কাছে মোনাজাত করেন।
টঙ্গীর তুরাগ তীরে রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সমাপ্ত হয়। এর আগে গত ১২ জানুয়ারি থেকে দেশের ১৭টি জেলার মুসল্লিদের নিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।