ঢাকাFriday , 19 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে এসএ টিভির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় এসএ টিভির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার এবং পরিচালক নূর এ আলম রুবেল। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির।