ঢাকাThursday , 18 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অফিসার্স ক্লাবের নির্বাচনে বাধা নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামীকাল অফিসার্স ক্লাবের নির্বাচন হতে বাধা নেই। বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেন, আগামীকাল যেহেতু নির্বাচন তাই আমরা এ বিষয়ে কথা বলতে চাই না। আপনি চাইলে অন্য কোর্টে যেতে পারেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম। এর আগে গতকাল ঢাকার অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে ক্লাবের এক সদস্য মাহফুজুর রহমান রিট দায়ের করেন।