ঢাকাThursday , 18 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার স্বামীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সালাউদ্দিন রাহেল (২৭) ও রাসেল আকন (২৪)।
এ ঘটনায় হান্নান নামে আরেক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রাতে ওই তিন যুবক লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। স্বামীবাগ এলাকার শক্তি ও সাধনা ঔষধালয়ের সামনে গেলে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তিনজনকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে সালাউদ্দিন ও রাসেলকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের পর লাশ দুটি পরিবারের কাছে দেওয়া হবে।